|
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের প্রক্রিয়া |
সেবার নির্ধারিত মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
উর্দ্ধতন কর্তৃপক্ষ |
|
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
|
০১ |
নামজারী (খারিজ/মিউটেশন) |
১। ২০/-(বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ আবেদন ২। সর্বশেষ মালিকের নামীয় প্রস্তাবিত খতিয়ান ৩। ক্রয়সূত্রে মালিক হলে মূল দলিলে সার্টিফাইড কপি/ফটোকপি ৪। বায়া/পিট দলিলের ফটোকপি ৫। বন্টননামা/বাটোয়ারা দলিল(প্রযোজ্য ক্ষেত্রে) ৬। আদালতের রায়/ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফাইড/ফটোকপি। ৭। চলতি বঙ্গাব্দের ধার্যকৃত ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের রশিদ। ৮। অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল ওয়ারিশন সনদ। ৯। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। ১০। আবেদনকারী নিজে আবেদন না করলে প্রতিনিধি ও আবেদনকারীর উভয়ের পাসপোর্ট সাইজের ছবি ও প্রতিনিধির প্রত্যয়নপত্র। ১১। জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদ/পাসপোটের সত্যায়িত ফটোকপি। |
ভূমি মন্ত্রণালয়ের ৩০ জুন ২০১৫ খ্রি: তারিখের ৩১.০০.০০০০.০৪২.০৪. ০১৯.০৮-৫৯৮ নং পরিপত্র অনুযায়ী (১) নোটিশ জারী ফি=৫০/-টাকা (২) রেকর্ড সংশোধন ফি=১০০০/- টাকা (৩) প্রতিকপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ=১০০/-টাকা। সর্বমোট=১১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ) টাকা (নামজারী কেস অনুমোদন হলে) ডিসিআর এর মাধ্যমে জমা দিতে হবে। |
৪৫/-(পঁয়তাল্লিশ) কার্যদিবস |
জমা সহকারী (ডিসিআরের বিষয়ে নাজিরের সঙ্গে যোগাযোগ করতে হবে) |
সহকারী কমিশনার (ভূমি) |
|
০২ |
কৃষি খাস জমি বন্দোবস্ত |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা কমিটির সুপারিশের আলোকে জেলা কমিটি বন্দোবস্ত অনুমোদনের ব্যবস্থা নেবেন। কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ এর শর্তাবলী অনুযায়ী। |
কোন খরচ লাগবে না। |
০১ মাস হতে ০৬ মাস |
সংশ্লিষ্ট সার্ভেয়ার/কানুনগো |
সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার |
|
০৩ |
অকৃষি খাস জমি বন্দোবস্ত |
২০/-(বিশ) টাকা মূল্যের কোর্টফিসহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১৯৯৫ সালের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালার শর্তাদি পূরন করে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত(জমির) মূল্য পরিশোধ করতে হবে। |
০১ মাস হতে ০১ বছর |
সংশ্লিষ্ট সার্ভেয়ার/কানুনগো |
সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার |
|
০৪ |
হাটবাজারের একসনা লাইসেন্স নবায়ন |
২০/-(বিশ) টাকা মূল্যের কোর্টফিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত হারে নবায়ন ফি পরিশোধ করতে হবে। |
সম্ভাব্য স্বল্পতম সময়ে |
সংশ্লিষ্ট সার্ভেয়ার/নাজির |
সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার |
| ০৫ |
জলমহাল ইজারা |
প্রতি বাংলা নববর্ষের পূর্বে জলমহাল ইজারার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা জলমহাল কমিটি যোগ্যতম আবেদনকারীকে বিধি মোতাবেক ইজারা প্রদান করে থাকে। |
ডাকমূল্যসহ অতিরিক্ত ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে হবে। |
আইন/বিধি মোতাবেক নির্ধারিত সময়ে |
সংশ্লিষ্ট সার্ভেয়ার/নাজির |
সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার |
|
০৬ |
আশ্রয়ণ/আবাসন ও আদর্শগ্রাম/গুচ্ছগ্রাম প্রকল্পে ভূমিহীনদের পুর্নবাসন |
বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং বিজ্ঞপ্তির নির্দেশনামতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা কমিটির সুপারিশের আলোকে জেলা কমিটি বন্দোবস্ত অনুমোদনের ব্যবস্থা নিবেন। |
কোন ফি লাগবে না। |
০১ মাস হতে ০১ বছর |
সংশ্লিষ্ট সার্ভেয়ার/কানুনগো |
সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার |
|
০৭ |
অর্পিত সম্পত্তির লীজ নবায়ন |
যথা সময়ে ২০/-(বিশ) টাকা মূল্যের কোর্টফিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
সরকার নির্ধারিত হারে শ্রেনীভিত্তিক লিজ মানি |
০১ হতে ১৫ দিন |
সার্টিফিকেট সহকারী |
সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার |
|
০৮ |
মিস কেসের মাধ্যমে বিবিধ বিষয়ে প্রতিকার প্রদান |
২০/-(বিশ) টাকা মূল্যের কোর্টফিসহ কি প্রতিকার চান তা স্পষ্ট উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে (ক) জাতীয় পরিচয়পত্র (খ) এক কপি পাসপোর্ট আকারের ছবি (গ) আদালতের রায়/ডিক্রির মাধ্যমে রেকর্ড সংশোধন চাইলে উক্ত রায়ের সার্টিফাইড/ফটোকপি (ঘ) অন্যান্য ক্ষেত্রে আবেদনের আলোকে প্রয়োজনীয় সকল কাগজপত্র। |
(ক) সংশোধিত খতিয়ান ফি বাবদ=১১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ) টাকা। (খ) অন্যান্য ক্ষেত্রে কোন ফি লাগবে না। |
০১ হতে ০৩ মাস বা কেসভেদে প্রয়োজনীয় সময় |
প্রধান সহকারী |
সহকারী কমিশনার(ভূমি) |
|
০৯ |
পুরাতন নামজারী কেসের অনুমোদিত খতিয়ান প্রদান |
২০/-(বিশ) টাকা মূল্যের কোর্টফিসহ আবেদন করতে হবে। কেস নথি সংরক্ষিত থাকা সাপেক্ষে খতিয়ান প্রদান করা হবে। |
কোন খরচ লাগবে না |
০১ হতে ০৭ দিন |
নাজির কাম ক্যাশিয়ার |
সহকারী কমিশনার(ভূমি) |
|
১০ |
মিস কেসের জাবেদা নকল প্রদান |
২০/-(বিশ) টাকা মূল্যের কোর্টফি এবং ডেমি/ফলিওসহ আবেদন করতে হবে। |
কোন খরচ লাগবে না |
০১ হতে ০৭ দিন |
নাজির কাম ক্যাশিয়ার |
সহকারী কমিশনার(ভূমি) |
* ভূমি সেবা বিষয়ে পরামর্শের জন্য সেবাঙ্গন (ঐবষঢ় উবংশ) এ সরাসরি যোগাযোগ করুন অথবা অফিস চলাকালীন সময়ে ০১৭৩৬-৩৮০১৫৮ নং মোবাইল ফোনে যোগাযোগ করুন।
** ফেসবুকে “উপজেলা ভূমি অফিস” নাচোল, চাঁপাইনবাবগঞ্জ পেইজটিতে ভূমি অফিসের বিভিন্ন সেবা বিষয়ে আপনার গঠনমূলক মতামত ও সুচিন্তিত পরামর্শ শেয়ার করতে পারেন।
*** যথাযথ সেবা নিশ্চিতকল্পে আপনার আবেদন পত্রে পূর্ণ নাম, ঠিকানা ও মোবাইল/টেলিফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করুন।
প্রয়োজনে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন :
|
সহকারী কমিশনার(ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ |
উপজেলা নির্বাহী অফিসার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ |
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ |
জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ |
|
ফোন: ০৭৮২৪-৫৬০৩৬ ইমেইল: aclandnachole@gmail.com |
ফোন: ০৭৮২৪-৫৬০০২ ইমেইল: unonachole@gmail.com |
ফোন: ০৭৮১-৫২৫০৪ ইমেইল: adcchapainawabganj@gmail.com |
ফোন: ০৭৮১-৫২৩০০ ইমেইল: dcchapainawabganj@gmail.com |
প্রচার ও বাস্তবায়নে: সহকারী কমিশনার (ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ